Site icon changetv.press

ফেসবুক ১০ হাজার নতুন কর্মী নিয়োগ দিচ্ছে

নানা বিতর্কের মধ্যেই ইউরোপীয় ইউনিয়নে নিজেদের কার্যকলাপ বাড়াতে নতুন কম্পিউটিং প্রোগ্রাম চালু করতে চলেছে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুক। রবিবার এক বিবৃতিতে ফেসবুক জানায় যে ইউরোপিয়ান ইউনিয়নে তাদের কার্যক্রম বাড়াতে নতুন করে ১০ হাজার কর্মী নিয়োগ করবে তারা। এতে করে তাদের ‘মেটা ভার্স’ প্রযুক্তির কাজ আরো দ্রুত চালু হবে বলে জানায় তারা।

মেটা ভার্স আসলে কী, তা বোঝাতে ফেসবুক কর্তৃপক্ষ জানায় যে এটি আসলে বাস্তব ও কৃত্রিম দুনিয়ার এক মিশ্র প্রযুক্তি। নতুন প্রযুক্তি বাজারে ছাড়তে উদ্যমী হলেও ফেসবুকের কাজের ধরনের ওপর প্রশ্ন তুলেছেন খোদ এই সংস্থার কর্মীরাই। বিভিন্ন সময়ে ফেসবুকের কর্মীরা জানিয়েছেন কীভাবে এই সংস্থাটি তার বিভিন্ন অ্যাপের সাহায্যে সমাজ ও ব্যক্তিদের তথ্যভিত্তিক ক্ষতি করে।

রবিবার ফেসবুক তাদের মেটা ভার্সের ঘোষণা করার পাশাপাশি ইউরোপিয়ান ইউনিয়নের নীতির প্রশংসা করে। বিবৃতিতে তারা জানায় যে, যেভাবে ইইউ বাক্স্বাধীনতার পাশাপাশি তথ্যের গোপনীয়তা নিয়ে ভাবে, ফেসবুকও একই আদর্শে বিশ্বাসী। শুধু তাই নয়, ফেসবুক জানায় যে, মেটা ভার্সের আগমন ইউরোপের প্রযুক্তি বাজারের জন্য উচ্ছ্বাসের খবর। বিবৃতিতে বলা হয় :শুধু নতুন প্রযুক্তিকে বাহবা দেওয়াই নয়, ইইউ ইন্টারনেট ব্যবহারের নীতিনির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দৈনন্দিন ইউরোপিয়ান জীবনে কীভাবে এই আদর্শগুলো প্রতিফলিত হবে, তা ঠিক করে দেয় ইইউ এর নীতিমালা।’ এর আগে, ফেসবুকের তথ্যের ব্যবহারের নৈতিকতা নিয়ে ইইউ প্রশ্ন তুলেছিল। সেই সময় ফেসবুক জানায় যে, এবিষয়ে কড়াকড়ি বাড়ানো হলে সংস্থাটি তাদের ব্যবসা অন্যত্র সরিয়ে নিয়ে যাবে, যা ইউরোপে চাকরির অভাব সৃষ্টি করতে পারে।

(0)

Exit mobile version