Site icon changetv.press

ফের ইরাকে মার্কিন দূতাবাসের সামনে রকেট হামলা

 চালানো হয়েছে। স্থানীয় সময় সন্ধ্যায় পাঁচটি রকেট হামলা হয়েছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে, গতকাল রবিবার বাগদাদের গ্রিন জোনে এসব রকেট আঘাত হেনেছে। এএফপি সাংবাদিকরা টাইগ্রিস নদীর পশ্চিম তীর থেকে উঁচু গলার আওয়াজ শুনতে পেয়েছেন, যেখানে মার্কিন দূতাবাস এবং বেশিরভাগ বিদেশি কূটনৈতিক মিশন অবস্থিত।

চলতি মাসেই ইরাকের রাজধানী বাগদাদের গ্রিন জোনে মার্কিন দূতাবাসের কাছে একাধিক রকেট হামলা হয়েছিল এছাড়া গ্রিন জোনের কাছের জাদ্রিয়া এলাকা এবং বালাদ বিমান ঘাঁটি, যেখানে মার্কিন সৈন্যরা রয়েছেন, সেখানেও রকেট নিক্ষেপ করা হয়।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যা করা হয়।

 

(6)

Exit mobile version