Site icon changetv.press

ফিলিস্তিনি সাংবাদিকের পক্ষে রোনালদোর ইহুদিবিরোধী পোস্ট

 এবার ফিলিস্তিনি সাংবাদিকের পক্ষে ফেসবুকে লিখলেন রোনালদো |

গত শুক্রবার অধিকৃত পশ্চিম তীরে বিক্ষোভের সংবাদ সংগ্রহের সময় ইসরায়েলি সেনাদের গুলিতে বাম চোখ হারান ফিলিস্তিনি সাংবাদিক মোয়াজ আমারনা। মোয়াজের চোখ হারানোর ঘটনায় ফিলিস্তিনসহ মুসলিম দেশগুলোতে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

এ ঘটনার পর ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যায়, রোনালদোর বাম চোখে ব্যান্ডেজ করা। অর্থাৎ এক চোখ হারিয়েছেন তিনি।

অবশ্য মোয়াজের ওই ঘটনায় সাংবাদিক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বাম চোখে ব্যান্ডেজ বা কাগজে ঢেকে ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে প্রতিবাদ জানাচ্ছেন।

আগে থেকেই অবশ্য ক্রিশ্চিয়ানো রোনালদোর ইহুদিবিরোধী মনোভাবের কথা সারাবিশ্ব জানে। ফুটবলের এই তারকার এ ধরনের পদক্ষেপ ইসরায়েলের জন্য নেতিবাচক ঘটনা বটে।

(135)

Exit mobile version