Site icon changetv.press

ফিলিস্তিনিদের বিক্ষোভে নির্বিচারে গুলি চালিয়েছে ইসরাইলি বাহিনী

গাজায় ফিলিস্তিনিদের বিক্ষোভে নির্বিচারে গুলি চালিয়েছে ইসরাইলি নিরাপত্তা বাহিনী। এতে আহত হয়েছেন অন্তত ৭৫ জন। এদের মধ্যে কয়েকজনের আবস্থা গুরুতর বলে জানা গেছে।

শুক্রবার জুমার নামাজের পর সাপ্তাহিক বিক্ষোভের অংশ হিসেবে গাজার ইসরাইল সীমান্তে জড়ো হয় শত শত ফিলিস্তিনি। এসময় বিক্ষোভকারীদের দমাতে সীমান্তের ওপার থেকে নির্বিচারে গুলি চালায় ইহুদি বাহিনী। আহতদের উদ্ধার করে গাজার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।

এদের মধ্যে তুর্কি বার্তা সংস্থা আনাদুলু এজেন্সির একজন চিত্র সাংবাদিক রয়েছেন। তার অবস্থা খুবই গুরুতর বলে জানিয়েছে সংবাদ মাধ্যম। ২০১৮ সালের মার্চ থেকে প্রতি সপ্তাহে ইসরাইল সীমান্তে বিক্ষোভ করে আসছে অবরুদ্ধ অঞ্চলটির বাসিন্দারা।

চলমান এ বিক্ষোভে গেল বছর প্রাণ হারিয়েছে তিন শতাধিক ফিলিস্তিনি। আহত হয়ে পঙ্গুত্ব বরণ করে নিয়েছেন কয়েক হাজার মানুষ।

(32)

Exit mobile version