Site icon changetv.press

ফিফা সভাপতি সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর সাথে

বিশ্ব ফুটবল সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফাস্তিনো সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি বাংলাদেশের ফুটবলের উন্নতি ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন।

প্রধানমন্ত্রী বাংলাদেশের ফুটবলের সম্প্রতি উন্নতির কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী ক্রীড়াঙ্গনের উন্নতির জন্য তার নেয়া পদক্ষেপের কথাও উল্লেখ করেন।

বাংলাদেশের ফুটবল উন্নয়নে ফিফা সভাপতি তার সংস্থা থেকে সর্বোচ্চ সহযোগিতার কথা জানান। এর আগে ভোরে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। কাতারে বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার আগেই এশিয়া সফর করছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

(8)

Exit mobile version