জনপ্রিয় অভিনেতা মুশফিক রহমান ফারহান। তার বিরুদ্ধে গত ২৭ মে রাজধানীর শেরেবাংলা নগর থানায় এক তরুণী সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। নম্বর ১৬১৬। বিষয়টি নাম প্রকাশে অনিচ্ছুক সেই তরুণী নিজেই জানিয়েছেন গণমাধ্যমকে।
জিডির সত্যতা নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক সাহেরা খানম। এ বিষয়ে জানতে চাইলে ফারহান বলেন, ‘এখনই এ বিষয়ে বলতে চাই না। তবে এটুকু বলতে পারি- আমাকে ফাঁসানো হয়েছে।’
ফারহান রেডিও জকি হিসেবে ক্যারিয়ার শুরু করেন। বর্তমানে অভিনয়ে তিনি বেশি মনোযোগী।
(0)

