Site icon changetv.press

ফাঁসির আগে শিল্পী আসিফের শেষ সেলফি

সম্প্রতি আসিফ আকবরের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে খোঁচা খোঁচা দাঁড়ি ভর্তি বিষন্ন মুখে দাঁড়িয়ে আছেন তিনি। আর তার গলায় ঝুলছে ফাঁসির দড়ি! সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ফাঁসির আগে ম্যাজিস্ট্রেট সাহেবের অনুমতি সাপেক্ষে একটি সেলফি।

অবশ্য ছবিটি ভাইরাল করেছেন আসিফ আকবর নিজেই। যদিও এমন ভয়ানক বার্তা দেয়ার সঙ্গেসঙ্গে বিষয়টিকে সিরিয়াসলি না নিতে অনুরোধ করেছেন তিনি। ভক্তরা কী আর সে কথা শুনে! অনেকে বেশ কৌতূহল হয়ে উঠেছেন ছবিটি নিয়ে।

মূলত, পুরো বিষয়টাই মেকি, বাস্তব কোনো ঘটনা নয় এটি। নতুন মিউজিক ভিডিওর একটি দৃশ্যকে নিজের ফেসবুক পেজে এভাবেই উপস্থাপন করেছিলেন আসিফ।

আর তাতে হুমড়ি খেয়ে পড়ে তার ভক্ত-অনুরাগীরা। ইতিমধ্যে ১০ হাজার লাইক ছাড়িয়ে গেছে ফাঁসির দড়ি গলায় ঝোলানো আসিফ আকবরের সেই ছবিটি।

(167)

Exit mobile version