Site icon changetv.press

ফলাফলে অসন্তোষ, পুনরায় ভোট গণনা চেয়ে আপিল নিপুণের

চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খান খানের কাছে ১৩ ভোটে হেরেছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। এই ফলে অসন্তোষ প্রকাশ করে পুনরায় ভোট গণনা চেয়ে আপিল করেছেন এই চিত্রনায়িকা।

আপিল বিভাগের প্রধান সোহানুর রহমান সোহান জানান,পাঁচ হাজার টাকা জমা দিয়ে নিপুণ আক্তার আপিল বিভাগের কাছে আবেদন করেছেন।

বিকেল ৫টার দিকে তিনি জানান, নিপুণের আপিলের প্রেক্ষিতে আপিল বিভাগ পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করছে। এই মুহূর্তে সবার অপেক্ষায় আছি। সবাই এলে পুনরায় ভোট গণনা শেষে খুব দ্রুতই ফলাফল জানিয়ে দেয়া হবে।

নির্বাচনের দিন জায়েদ খানের বিরুদ্ধে ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগ আনেন নিপুণ। যদিও তাৎক্ষণিকভাবেই সেই অভিযোগ অস্বীকার করেন জায়েদ।

এবারের নির্বাচনে সভাপতি পদে জিতেছেন বর্ষীয়ান অভিনেতা ইলিয়াস কাঞ্চন, তিনি ভোট পেয়েছেন ১৯১টি। বিপরীতে মিশা সওদাগর ভোট পেয়েছেন ১৪৬টি। এদিকে সাধারণ সম্পাদক পদে ১৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন চিত্রনায়ক জায়েদ খান, তার প্রতিদ্বন্দ্বী চিত্রনায়িকা নিপুণ পেয়েছেন ১৬৩ ভোট।

(0)

Exit mobile version