Site icon changetv.press

প্রেমের টানে মার্কিন নারী বাংলাদেশে

কথায় আছে প্রেমের কোন নির্দিষ্ট সীমানা,সময়,কাল বা স্থান নেই। মার্কিন নারী সারলেট সেই উদাহরণ সৃষ্টি করে এখন বাংলাদেশে।

খুলনার লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের শ্রীরামপুরের সফিক উল্যার ছেলে সোহেল হোসেনকে বিয়ে করেন মার্কিন নারী সারলেট।

জানা যায়, ২০১৩ সালের ৪ঠা নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয় ঘটে এবং সম্পর্ক গভীরতম হলে ২০১৬ সালের জুলাই মাসে সারলেট বাংলাদেশে আসেন। ওই মাসের ১৭ তারিখ বিয়ে করেন সোহেলকে। এরপর ফিরে যান নিজ দেশে।

দীর্ঘসময় পর উভয়ের পরিবার মেনে নেওয়ায় গত শুক্রবার আবার বাংলাদেশে আসেন সারলেট। তাকে আনুষ্ঠানিকভাবে গতকাল বরণ করে নেওয়া হয়। সোহেলের নিজ বাড়িতেই আপ্যয়ন করা হয়।

ইতোমধ্যে সারলেটের নাম এলাকার সবার মুখে মুখে মুহুর্তেই ছড়িয়ে পড়েছে। তাদের দেখতে বাড়িতে ভিড় করছেন মানুষজন। সারলেটের বাড়ি আমেরিকার নিউ জার্সিতে।

(35)

Exit mobile version