বিদ্যানন্দন ফাউন্ডেশন ও খাঁটি গরিব এর উদ্যোগে আয়োজিত আজ বর্ণের হাতে খড়ি স্কুলের ছাত্রছাত্রীদের মাঝে ফরমালিনমুক্ত আম ও দুপুরের খাবার বিতরণ করা হয়। খাঁটি গরিবের এক কর্মী বলেন, “মধু মাসে মিষ্টি মুখ, ফল ছাড়া কি হয় সুখ! বাহারি ফলে বাজার সয়লাব হলেও দামের কারণে নিম্নবিত্ত পরিবারের তা কেনা সম্ভব হয়ে ওঠেনা । কিন্তু মনকে তো আর ধরে রাখা যায়না । ফলের দোকানের সামনে গিয়ে অন্যের ব্যাগ ভর্তি ফলের দৃশ্য দেখে হাহাকার আরো বাড়ে। গরীব বলে প্রিয় ফলের স্বাদ নিতে পারেনা তারা ।
ছিন্নমূল এবং দরিদ্র পরিবারের শিশুদের এই হাহাকারের কথা মাথায় রেখেই হয়ে গেলো ফল উৎসব । আম এবং দুপুরের খাবার পেয়ে শিশুরা আনন্দে আত্মহারা। শিশুদের এমন খুশি দেখে আয়োজকরাও পরিতৃপ্ত।
(39)

