Site icon changetv.press

প্রিয়া সাহার বক্তব্যে মতলব আছে: পররাষ্ট্রমন্ত্রী

শনিবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন প্রিয়া সাহার বক্তব্যকে মিথ্যা ও বিশেষ মতলব আছে বলে আখ্যায়িত করেছেন।

তিনি বলেন, বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্নের উদ্দেশ্যেই প্রিয়া সাহা এই ধরনের বানোয়াট ও কল্পিত অভিযোগ করেছেন। বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা প্রিয়া সাহা ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের যে অভিযোগ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে করেছেন, তা নাকচের পাশাপাশি এর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন।

বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ নেতা রানা দাশগুপ্ত বলেছেন, তাদের সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহা হোয়াইট হাউজে ট্রাম্পের কাছে যে অভিযোগ করেছেন, তা একান্তই তার নিজস্ব বক্তব্য, সংগঠনের নয়।

এদিকে, ডেমোক্র্যাটিক পার্টির সংগঠক খোরশেদ খন্দকার বলেন, প্রিয়া সাহা নিজের স্বার্থে বাংলাদেশকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। রাজনৈতিক আশ্রয় লাভের সহজ পথ হিসেবে এমন উদ্ভট-আজগুবি কথা বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে।

সম্প্রতি প্রিয়া সাহার মিথ্যা অভিযোগের ভিত্তিতে দেশজুড়ে চলছে তীব্র নিন্দার ঝড়। কি কারণে বা কোন তথ্যের ভিত্তিতে এমন অসত্য বক্তব্য দিয়ে দেশের সম্মানকে নষ্ট করার পায়তারা করেছেন তা এখনো বিস্তারিত জানা যায়নি।

(25)

Exit mobile version