মালয়েশিয়ার পুলিশ মহাপরিদর্শক দাতুক সেরি অ্যাক্রিল সানী আবদুল্লাহ সানী বিদেশি কর্মীদের পুলিশ কর্তৃক ভিসা ও কাগজপত্র যাচাইয়ের নামে হয়রানি বন্ধের নির্দেশ দিয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার (৭ মে) দেশটির জাতীয় বার্তা সংস্থা বার্নামার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
মালয়েশিয়ার পুলিশ প্রধান বলেন, বিদেশি কর্মীদের সঠিক কাগজপত্র যাচাইয়ের জন্য পুলিশ তাদেরকে ১৪ দিনের রিমান্ডে রাখেন। আর এই আইনের সুযোগে কিছু সংখ্যক পুলিশ কর্মকর্তা তাদের ক্ষমতার ব্যবহার করে বিদেশিদের হয়রানি করেন।
কোনো পুলিশ সদস্য যাতে বিদেশি কর্মীদের হয়রানি করতে না পারে সেজন্য নতুন একটি নির্দেশনা জারি করবেন বলেও জানিয়েছেন তিনি। আবদুল্লাহ সানী জানান, বিদেশি কর্মীদের হয়রানি বন্ধে তিনি দ্রুতই পদক্ষেপ নেবেন।
(0)

