Site icon changetv.press

প্রবাসীদের জন্য ইসলামী ব্যাংকের বিশেষ প্রণোদনা

মহামারি করোনা ভাইরাসের মতো প্রতিকূল পরিবেশে প্রবাসীদের পাশে থাকতে রেমিট্যান্সের ওপর বিশেষ প্রণোদনা দিচ্ছে দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংক লিমিটেড।

বৈধপথে প্রবাসীদের যে কোনো পরিমাণ রেমিট্যান্সের ওপর সরকার দুই শতাংশ প্রণোদনা দিচ্ছে। তবে ইসলামী ব্যাংকের মাধ্যমে পাঠালে রেমিট্যান্সে প্রণোদনা পাওয়া যাবে আরও এক শতাংশ। অর্থ্যাৎ মোট তিন শতাংশ প্রণোদনা দিচ্ছে ইসলামী ব্যাংক।

এছাড়া করোনা সংকট মোকাবিলায় সরকার নির্ধারিত বিভিন্ন প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এর পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প ও ক্ষুদ্র উদ্যোক্তাদের ঘুরে দাঁড়াতে বিশেষ নজর দিয়েছে ব্যাংকটি। এর সঙ্গে গ্রাহকের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় ডিজিটাল ব্যাংকিং সেবার প্রতি জোর দিয়েছে কর্তৃপক্ষ।

ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আবু রেজা মো. ইয়াহিয়া বলেন, ইতোমধ্যে সঞ্চয়ী আমানত কিংবা ক্রেডিট কার্ডের বিলের ওপর তিনমাস পর্যন্ত জরিমানা মওকুফ করা হয়েছে।

তিনি বলেন, ইসলামী ব্যাংকে রেমিটেন্স প্রবাহ এখনো বেশ ভালো অবস্থায় রয়েছে। করোনার প্রভাব এখনো  রেমিট্যান্সে তেমন কমেনি।  করোনো পরিস্থিতিতে ইসলামী ব্যাংকের মোবাইল ব্যাংকিং এম ক্যাশ বর্তমানে বেশ গতি পেয়েছে।

করোনা কতোদিন থাকে ঠিক নেই, তাই গ্রাহকদের উদ্দেশ্যে আহ্বান থাকবে তারা যেন ডিজিটাল ব্যাংকিং এ অভ্যস্ত হন। কারণ ক্যাশ টাকা করোনা ভাইরাস ছড়ানো ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ। একারণে এটিএম কার্ড, এম ক্যাশ ও অনলাইনের সেবা নেওয়ার জন্য উৎসাহিত করছি।

(0)

Exit mobile version