Site icon changetv.press

প্রবাসিদের জন্য সরকারের নানা উন্নয়নমূলক সুবিধা দ্রুত বাস্তবায়নের আহবান

সরকারের নেয়া প্রবাসীদের নানা প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে প্রবাসীদের সাথে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাওয়ার অঙ্গিকার করেছেন আমিরাতের কর্মরত বাংলাদেশী বিভিন্ন প্রিন্ট এন্ড ইলেক্ট্রনিক মিডিয়ায় সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর কর্মকর্তারা।

চলতি বছরের জুলাই থেকে বৈধ পথে রেমিটেন্স প্রেরণকারীদের শতকরা ২ পার্সেন্ট করে প্রণোদনা দেয়ার ঘোষণার দ্রুত বাস্তবায়ন, বিমান বন্দরে হয়রানি বন্ধ, প্রবাসী কল্যাণ ব্যাংকের সুবিধাসহ সরকারের নেয়া নানা উন্নয়নমূলক কর্মকান্ডের সুফল প্রবাসীদের দোরগোড়ায় পৌঁছানোর দাবীও করেন তারা।

গতকাল শারজাহ হুদাইবিয়া রেস্টেুরেন্টের হল রুমে বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সভায় এসব কথা বলেন তারা। প্রেসক্লাবের সভাপতি সিবলী আল সাদিকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুরশেদ আলম’র পরিচালনায় প্রেসক্লাবের অন্যান্য সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র সহ সভাপতি সিরাজুল হক, রফিক উল্লাহ ও সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদসহ আরো অনেকে। আগামী নভেম্বরে বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় ৪ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করে যথা সময়ের মধ্যে নির্বাচন করার উপর সিদ্ধান্ত নেয়া হয়।

(43)

Exit mobile version