Site icon changetv.press

প্রধানমন্ত্রী’র হাতে লাগানো সেই লিচু গাছটি এখন মৃতপ্রায় !

বহুল আলোচিত লালমনিরহাট পাটগ্রাম উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তের তিনবিঘা করিডোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র হাতে লাগানো সেই লিচু গাছটি এখন মৃতপ্রায়।

কিছুদিন আগে ঝড়ে গাছটির একটি ডাল ভেঙ্গে যাওয়ার অজুহাতে পুরো গাছ তুলে ফেলে ভারতীয় বিএসএফ। এনিয়ে চেঞ্জ টিভি’তে রিপোর্ট প্রকাশের সপ্তাহ খানেক পর ঢাকা-দিল্লি প্রশাসনে বেশ তোলপাড় সৃষ্টি হলে সেই একই জায়গায় গাছটি আবারও রোপন করেন ভারতীয় প্রশাসন।

প্রধানমন্ত্রী’র ইউ’র এক্সিলেন্সি লেখা নেমপ্লেটটিও সেই সময় খুলে ফেলা হয়। পরে সেটিও আবার লাগানো হয়। ওই সময় বিএসএফ’র এমন আচরণে গণমাধ্যমে দহগ্রামবাসীর পক্ষে দহগ্রাম সংগ্রাম কমিটি’র সাধারণ সম্পাদক রেজানুর রহমান রেজা প্রধান চরম ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন।

পরে পুনরায় গাছ লাগিয়ে দেয়ার সাফল্যের পেছনে চেঞ্জ টিভি’র ভূমিকা নিয়েও একটি এক্সক্লুসিভ ভিডিও রিপোর্ট প্রকাশিত হয়। কিন্তু এই রিপোর্ট প্রকাশের পরেই জানা যায়, সেই লিচু গাছটি আগের অবস্থায় আর নেই। পাতাগুলো মরে গেছে। গাছটির আগের সেই যৌবন আর নেই। গাছটি বাঁচবে কিনা তা নিয়েও আশংকা দেখা দিয়েছে। এনিয়ে নতুন করে উপজেলায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে এবিষয়ে এখনো পর্যন্ত বিজিবি’র কোন মন্তব্য পাওয়া যায়নি।

এলাকাবাসী ও বিশিষ্টজনেরা বলেন, বিএসএফ’র এমন একতরফা আচরণে মাননীয় প্রধানমন্ত্রী’র নিজ হাতে লাগানো লিচু গাছ আজ মৃতপ্রায়। তারা তিনবিঘা’র বুকে পদচিহ্ন রেখে যাওয়া প্রধানমন্ত্রী’র স্মৃতিফলকের গাছটির এই করুণ দশা’র জন্য বিএসএফকে দোষী করে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

 

প্রথম রিপোর্ট লিংক…https://changetv.press/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%97%e0%a6%be/

দ্বিতীয় রিপোর্ট লিংক…https://changetv.press/%e0%a6%9a%e0%a7%87%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa-2/

ভিডিও রিপোর্ট লিংক…https://www.youtube.com/watch?v=525i6wy-aJY

(0)

Exit mobile version