Site icon changetv.press

প্রধানমন্ত্রীর নামে গুজব রটানোর অভিযোগে এক যুবক আটক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে মিথ্যাচার ও গুজব রটানোর একটি ভিডিও ইউটিউবে আপলোড করার অভিযোগে মিল্টন হাওলাদার নামে এ যুবককে আটক করেছে র‌্যাব-৮।

মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের মধ্য লুন্দি গ্রাম থেকে বুধবার রাতে তাকে আটক করা হয়।

মাদারীপুর র‌্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মো. তাজুল ইসলাম জানান, মিল্টনকে রাজৈর থানায় হস্তান্তর করা হয়েছে। সে মিন্টু হাওলাদারের ছেলে। এ ব্যাপারে রাজৈর থানায় ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

(20)

Exit mobile version