Site icon changetv.press

প্রতিনিয়ত ভয়াবহতার দিকে এগিয়ে যাচ্ছে ইতালি

ইতালি শুরু থেকে এখন পর্যন্ত কোনোভাবেই করোনায় মৃত্যু সংখ্যা কমাতে পারেনি ।বরং দিন দিন বেড়েই চলছে এর সংখ্যা ।

ইতালিতে নতুন করে আরও ৬৮৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৭ হাজার ৫০৩ জনে দাঁড়িয়েছে। বুধবার রাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ইতালিতে করোনা পরিস্থিতি দিনের পর দিন ভয়াবহ অবস্থার দিকে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় ইতালিতে আক্রান্ত হয়েছে ৫ হাজার ২১০ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত ৭৪ হাজার ৩৮৬।

ইতালি সরকার করোনা মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে। ফলে জরুরি অবস্থা অব্যাহত রয়েছে। চলাফেরাও সীমিত করা হয়েছে। তবুও যেন মৃত্যু থামছে না, হুহু করে বেড়েই চলেছে। করোনার ভয়ানক আঘাতে দিনদিন দেশটি মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। যার ফলে দিনের পর দিন জনগণের মাঝে আতংক ও উৎকন্ঠা বেড়েই যাচ্ছে। ভয় ও আতংকের মধ্যে দিন যাপন করছেন ইতালিয়ান, বাংলাদেশিসহ অন্যান্য অভিবাসীরা।

(21)

Exit mobile version