Site icon changetv.press

প্রণব মুখার্জির মেয়ে শর্মিষ্ঠা মুখার্জি আটক

ভারতে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে ভারত যখন উত্তাল, তখন পুলিশের হাতে আটক হলেন দেশটির সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জির মেয়ে শর্মিষ্ঠা মুখার্জি ।

আজ শুক্রবার দুপুরে রাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র বাড়ির সামনে থেকে দিল্লি পুলিশ শর্মিষ্ঠা মুখার্জিকে আটক করে। জাসা যায়, নাগরিকত্ব সংশোধন আইন পাসের বিরুদ্ধে দিল্লির মহিলা কংগ্রেসের নেতাকর্মীদের নিয়ে অমিত শাহর বাড়ির সামনে বিক্ষোভ করছিলেন শর্মিষ্ঠা মুখার্জি। এ সময় পুলিশ শর্মিষ্ঠা মুখার্জিসহ আরো ৫০ জন নারীকে আটক করে দিল্লি পুলিশ।

নিজের আটকের কথা টুইটারে নিজেই জানিয়েছেন শর্মিষ্ঠা মুখার্জি। তিনি টুইটে লেখেন, আমাদের আটক করে মন্দির মর্গ থানায় নিয়ে যাওয়া হয়েছে। শর্মিষ্ঠা দিল্লি কংগ্রেসের নারী ইউনিটের প্রধান।

(171)

Exit mobile version