সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘দেবদাস’ শিরোনামের একটি গান।
গানটি ইতিমধ্যে সাড়া পড়েছে। আইচ সং ইউটিউব চ্যানেলের ব্যানারে গানটির সংগীত পরিচালনা করেছেন সন্তোষ কুমার।
গানটির গীতিকার, সুরকার ও শিল্পী সোহাগ খান বলেন, ছোটবেলা থেকেই গান আমার স্বপ্ন ছিল। গীতিকার প্রমীর দাসের কল্যাণে আমার গান করার সুযোগ হয়। নতুন শিল্পী হিসেবে প্রথম গান রিলিজের পর থেকে সবার কাছ থেকে এত দ্রুত ভালো ভালো কমেন্ট পাবো, সেটা ভাবিনি।
অন্যদিকে আইচ সং এর পক্ষ থেকে অনুরূপ আইচ বলেন, গান নিয়ে সোহাগ খানের মধ্যে প্রচন্ড ভালোবাসা দেখে আমি সচেষ্ট হয়েছি তার স্বপ্ন পূরণ করতে। আমার বিশ্বাস, ভবিষ্যতে সোহাগ গায়ক হিসেবে তার স্বপ্নপূরণ করতে পারবে।
গানটির লিংক…https://www.youtube.com/watch?v=MkeW_clQ6OU
(0)

