আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। ১২ রবিউল আউয়াল বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস। পবিত্র মক্কার মরুপ্রান্তরে ১২ রবিউল আউয়াল মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (সা.)।
বিশ্ববাসীকে তিনি মুক্তি ও শান্তির পথে আসার আহ্বান জানান। সব ধরনের কুসংস্কার, গোঁড়ামি, অন্যায়, অবিচার ও দাসত্বের শৃঙ্খল ভেঙে মানবসত্তার চিরমুক্তির বার্তা বহন করে এনেছিলেন তিনি।
মহানবী হযরত মুহাম্মদ (সা.) দীর্ঘ ২৩ বছর এই বার্তা প্রচার করেন। ৬৩ বছর বয়সে তিনি মদিনা মোনওয়ারায় ইন্তেকাল করেন। আজ শুক্রবার দেশের বিভিন্ন মসজিদে মহানবী (সা.)এর জীবন ও কর্ম নিয়ে ব্যাপক আলোচনা এবং মিলাদ মাহফিল ও জশনে জুলছ অনুষ্ঠিত হবে।
(0)

