Site icon changetv.press

পুত্র সন্তানের বাবা হলেন সাকিব আল হাসান

অলরাউন্ডার সাকিব আল হাসান তৃতীয় সন্তানের বাবা হয়েছেন। সাকিব ও শিশিরের প্রায় সাড়ে ৮ বছরের বিবাহিত জীবনে তাদের ঘরে দুই কন্যা সন্তান আছে। দুই কন্যার পর এবার পুত্র সন্তানের বাবা হয়েছেন অলরাউন্ডার সাকিব।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় (১৫ মার্চ) সকালে সাকিব-শিশির দম্পতির কোলজুড়ে আসে তাদের তৃতীয় সন্তান।সাকিবের পারিবারিক সূত্রে জানা গেছে, নবজাতক এবং মা দুজনই সুস্থ আছেন।

যুক্তরাষ্ট্রে বর্তমানে পরিবারের সঙ্গেই আছেন সাকিব। সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে বাংলাদেশ দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরে যাননি সাকিব।

এদিকে, সাকিবের বাবা হওয়ায় নিজ জেলা মাগুরায় আনন্দের বন্যা বইয়ে যাচ্ছে। দুই মেয়ে আলাইনা হাসান অব্রি ও ইরাম আল হাসানের সাকিবের ঘরে ছেলে জন্ম নেওয়ায় আনন্দের রেশটা একটু বেশিই।

(0)

Exit mobile version