Site icon changetv.press

পিসিবির নতুন চেয়ারম্যান রমিজ রাজা

গুঞ্জনটা ছিল আগেই। এবার সেই খবর পেল বাস্তবতার ছোঁয়া। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান হলেন রমিজ রাজা। তিনি ও এই পদে তার প্রতিদ্বন্দ্বী ও বর্তমান চেয়ারম্যান এহসান মানির সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছেন।

আজ (সোমবার) লাহোরে ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টারে বিশেষ সভায় সাবেক ক্রিকেটার, বিশ্লেষক রমিজ রাজাকে পিসিবির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। সর্বসম্মতিক্রমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিন বছরের জন্য পিসিবির প্রধান নির্বাচিত হলেন তিনি।

(0)

Exit mobile version