Site icon changetv.press

‘পিপিই যারা এনেছেন তাদের চাবুক দিয়ে পেটানো উচিত’

যাদের মাধ্যমে এই পিপিই আনা হয়েছে তাদের চাবুক দিয়ে পেটানো উচিত। কারণ এগুলো সঠিক পিপিই না।

চেজ্ঞ টিভি’র একান্ত ফোনালাপে বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক (এমপি) এ মন্তব্য করেন।

বলেন, সরকার বা যেই এই পিপিই ( পারসোনাল প্রোটেকশন ইকুৃইপমেন্টস) আনুক এগুলো সঠিক নয়। যাদের মাধ্যমে এই পিপিই আনা হয়েছে তাদের চাবুক দিয়ে পেটানো উচিত। কারণ ডাক্তার, নার্স, পুলিশ, সাংবাদিক যেভাবে কাজ করে যাচ্ছেন, তাতে করে তাদের নিরাপত্তার জন্য সর্বোচ্চ দিয়ে কাজ করা দরকার। তাদের নিরাপত্তার জন্য এই পিপিইগুলো উপযুক্ত নয় বলে মন্তব্য করেন এই অভিনেতা।

তিনি বলেন, আমি কোথায় ত্রাণ দেই কি দেইনা তা কাউকে দেখিয়ে দেওয়ার বিষয় নয়। আমার কষ্টের টাকা আমি আমার সাধ্যমত দেয়ার চেষ্টা করি। এরপরও যখন এই দুর্দিনে কেউ জানতে চান আপনাদের এমপি কোথায়, তখন বিষয়টা আসলেই দু:খজনক।

এছাড়াও তিনি আরও বলেন, সরকার যাদেরকে আজ প্রণোদনা দিচ্ছে তাদেরকে টাকাগুলো দিয়ে নষ্ট করা হচ্ছে। তারা হা করে আছে ,এবং সবসময় তারা এভাবেই থাকে কিভাবে এই পয়সাগুলো ধ্বংস করা যায়।

ঢাকা-১৭ আসনের এমপি, বরেণ্য এই চিত্রনায়ক বলেন, করোনায় যদি আমরা এখনো শিক্ষা অর্জন করতে না পারি তাহলে আমাদের ব্যর্থতা। করোনা বুঝিয়ে দিচ্ছে যে, অদৃশ্য এমন জিনিস তার নাম আল্লাহ।

বিস্তারিত…https://www.youtube.com/watch?v=VGKEnXxo1w8&t=89s

(57)

Exit mobile version