রবিবার ভোরে রাজধানীর রায়েরবাগে একটি পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজি চালক নিহত হয়েছেন।
চালকের নাম মোহাম্মদ আলী। মৃত মোহাম্মাদ আলীর বাড়ি বাড়ি শরীয়তপুরের ভেদেরগঞ্জে। ঢাকায় থাকতেন কদমতলীর মিরাজনগরে।
জানা যায়, ভোরে সিএনজি চালিত অটোরিকশা নিয়ে বের হলে ৬ টার দিকে রায়েরবাগ বাসস্ট্যান্ডে রাস্তা পার হওয়ার সময় একটি পিকআপ ভ্যানের ধাক্কায় তিনি আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
(3)

