প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) প্রায় দুই মাস কাটিয়ে ফেললেন লিওনেল মেসি। পাঁচ ম্যাচ খেলে নামের পাশে গোল মাত্র একটি। পরিসংখ্যানই বলে দিচ্ছে পিএসজিতে এখনো নিজেকে মেলে ধরতে পারেননি আর্জেন্টাইন ফরোয়ার্ড। কেউ কেউ বলা শুরু করেছেন মেসির পিএসজিতে আসাটা ঠিক হয়নি।
তবে তাদেরকে বুড়ো আঙুল দেখিয়ে মেসি জানালেন, পিএসজিতে যোগ দিয়ে কোনো অনুশোচনা নেই তার মনে। ফ্রান্স ফুটবল ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাত্কারে এমনটা। সাক্ষাত্কারটি প্রকাশ হবে আগামী রোববার। তার আগে মেসির একটি বক্তব্য দিয়ে প্রচ্ছদ প্রকাশ করেছে ম্যাগাজিনটি। যেখানে মেসি বলেন, ‘পিএসজিতে যোগ দিয়ে আমি কোনো ভুল করিনি।’
বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক শেষে গত আগস্টে পিএসজিতে যোগ দেন মেসি। তাকে ছাড়া বার্সেলোনার অবস্থাও বেশ বেহাল। চলতি মৌসুমে সব প্রতিযোগিতাতেই রীতিমতো ধুকছে তারা।
(0)

