Site icon changetv.press

পিইসি-জেএসসি পরীক্ষা বাতিলের সম্ভাবনা

করোনা পরিস্থিতির কারণে চলতি বছর প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি), ইবতেদায়ি শিক্ষা সমাপনী (ইইসি) এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয়ের এক সূত্র জানিয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম হোসেন জানান, ‘শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের সঙ্গে আলোচনা করে আমরা পরীক্ষা বাতিলের নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। আমরা একটা সারসংক্ষেপ তৈরি করেছি। খুব শিগগিরই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পক্ষ থেকে তা প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। প্রধানমন্ত্রী অনুমতি দিলে এবারের জন্য পরীক্ষা বাতিল হবে।’

সচিব বলেন, ‘আমরা শিক্ষার্থীদের কোনো প্রকার ঝুঁকির মধ্যে ফেলতে চাই না। করোনা পরিস্থিতির উন্নতি হলে তবেই তারা স্কুলে যাবে। কবে প্রতিষ্ঠান খোলা যাবে তা আমরা জানি না। তাই একাধিক বিকল্প হাতে রেখে শিক্ষা কার্যক্রম শুরুর পরিকল্পনা তৈরির কাজ চলছে।’

(0)

Exit mobile version