Site icon changetv.press

পায়েলকে ধর্ষণের অভিযোগে অনুরাগকে থানায় জিজ্ঞাসাবাদ করা হবে

বলিউডের খ্যাতিমান পরিচালক অনুরাগ কাশ্যপকে বাঙালি অভিনেত্রী পায়েল ঘোষকে যৌন হেনস্তা ও ধর্ষণের অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হবে। বৃহস্পতিবার (১ অক্টোবর) স্থানীয় সময় বেলা ১১টা নাগাদ মুম্বাইয়ের ভারসোভা থানায় তাকে হাজিরা দিতে হবে। ধর্ষণের অভিযোগে এ থানাতেই প্রথমে বয়ান রেকর্ড করা হবে পরিচালকের।

সম্প্রতি অনুরাগের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তোলেন পায়েল ঘোষ। এরপর ধর্ষণের অভিযোগও দায়ের করেন তিনি।
অভিনেত্রী জানান, ২০১৫-১৬ সাল নাগাদ অনুরাগ কাশ্যপের কাছে অডিশন দিতে গিয়েছিলেন তিনি। ওই সময় অনুরাগ তাকে ঘরের মধ্যে ডেকে নিয়ে গিয়ে অশ্লীল ইঙ্গিত করেন প্রথমে। এরপর ঘরের দরজা বন্ধ করে পর্নো ছবি চালিয়ে পায়েলকে শয্যা সঙ্গিনী করার চেষ্টা করেন। পায়েল রাজি না হলে তিনি রিচা চাড্ডা, হুমা কুরেশিদের উদাহরণ টেনে আনেন। সেই সঙ্গে বলেন, হুমা-রিচাদের যখন ডাকেন তখনই নাকি তারা হাজির হন। ওই সময় অনুরাগ ‘বম্বে ভেলভেট’ ছবির শুটিং করছিলেন। ফলে রণবীর কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করার জন্য যে কোনও মেয়ে তার শয্যা সঙ্গিনী হতে রাজি হয়ে যায় বলেও নাকি উল্লেখ করেন।

তবে পায়েল ঘোষের ওই অভিযোগের পর মুখ খোলেন অনুরাগের সাবেক দুই স্ত্রী। তারা জানান, ‘সেক্রেড গেম’ পরিচালক সব সময় নারী স্বাধীনতার জন্য লড়াই করেন। তাই তিনি ওই ধরনের কোনও কাজ করতে পারেন না। আরও কয়েকজন অভিনেত্রীও অনুরাগের পক্ষে কথা বলছেন।

(0)

Exit mobile version