Site icon changetv.press

পাসপোর্ট পাবেন না নুরুল হক নুর

আপাতত কোন পাসপোর্ট ভিসা পাচ্ছেন না ভিপি নুরুল হক নুর।

রিট আবেদনের শুনানির জন্য আদালত দীর্ঘ সময় নেয়ায় আপাতত এই পাসপোর্ট পাচ্ছেন তিনি। রোববার (২০ অক্টোবর) বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর ডিভিশন বেঞ্চ আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে এ রিটের শুনানির দিন ধার্য করেছেন।

জানা যায়, গত চার মাস ধরে বিভিন্ন কর্মকর্তার কাছে ঘুরেও পাসপোর্ট পাননি ডাকসু ভিপি নুরুল হক নুর। অবশেষে গত ১ আগস্ট তিনি বিষয়টি নিয়ে হাইকোর্টে রিট আবেদন করেন। আদালত দীর্ঘ সময় দেয়ায় এ নিয়ে শুনানি করারও সুযোগ থাকছে না। এ বিষয়টি নিশ্চিত করেন তার আইনজীবী অ্যাডভোকেট মহসিন রশিদ।

(124)

Exit mobile version