Site icon changetv.press

পাপিয়াকে নিয়ে নুরের স্ট্যাটাস ভাইরাল

শামীমা নূর পাপিয়া যুব মহিলা লীগের পদ বাগিয়ে অভিজাত এলাকায় জমজমাট নারী ব্যবসাসহ ভয়ঙ্কর সব অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছে। রাজনৈতিক কর্মসূচিতে গিয়ে নেতাদের ফুল দিয়ে সেই ছবিও অপব্যবহার করতেন। শুধু গত এক মাসেই এই নারী রাজধানীর অভিজাত এক পাঁচ তারকা হোটেলে বিশাল অঙ্কের বিল পরিশোধ করেছেন। আর এ অর্থ খরচের কারণেই গোয়েন্দাদের চোখ পড়ে পাপিয়ার ওপর। একের পর এক বেরিয়ে আসতে থাকে তার সব অপকর্মের কাহিনী।

শনিবার দেশত্যাগের সময় পাপিয়াসহ তার চার সহযোগীকে গ্রেফতার করে র‌্যাব। এর পর থেকেই পাপিয়ার অপকর্ম নিয়ে গণমাধ্যমসহ বিভিন্ন স্যোশাল মিডিয়ায় সমালোচনার ঝড় বইছে।

ক্ষমতাসীন দলের অনেক নেতার সঙ্গে পাপিয়ার ছবি তোলা নিয়েও শুরু হয়েছে বিতর্ক।

বিষয়টি নিয়ে সামাজিকমাধ্যম ফেসবুকে সোমবার (২৪ ফেব্রুয়ারি) একটি স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর। স্ট্যাটাসটি পাঠকদের জন্য তুলে দেয়া হল।

পাপিয়ার কাছে যেসব প্রভাবশালী ব্যক্তির আকাম-কুকামের ভিডিও পাওয়া গেছে, তাদের পরিচয় কেন প্রকাশ করা হচ্ছে না?

শোনা যাচ্ছে, পাপিয়ার জালে ফেঁসে যাওয়া প্রভাবশালীদের কোনো একজনই নাকি পাপিয়ার ঘণ্টা বাজিয়ে দিয়েছেন। আসল ক্লিয়ার সত্যটা কী জানাবেন?

(127)

Exit mobile version