Site icon changetv.press

পাকিস্তান ও বাংলাদেশ ভারতে যুক্ত হতে পারে : বিজেপি মুখপাত্র

আগামী ২০৪৭ সালের আগেই ভারত, পাকিস্তানে পরিণত হতে পারে; বিজেপির এক মুখপাত্রের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের এক বিজেপি মুখপাত্র পাকিস্তান ও বাংলাদেশ অখণ্ড ভারতের মধ্যে সংযোজিত হতে পারে বলে মন্তব্য করেছেন।

মঙ্গলবার (০৯ জুলাই) ভারতের ক্ষমতাসীন বিজেপি মুখপাত্র অশ্বিনী উপাধ্যায় প্রথমে ভারত পাকিস্তানে পরিণত হবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আশঙ্কা প্রকাশ করেন। বলেন, যদি অভিন্ন শিক্ষা, অভিন্ন দেওয়ানি বিধির পাশপাশি জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন দ্রুত তৈরি করা না হয়, তাহলে ভারত ২০৪৭ সালের আগে পাকিস্তানে পরিণত হবে।

পশ্চিমবঙ্গের কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর ড. গৌতম পাল এ বক্তব্য মানতে নারাজ। বুধবার তিনি বলেন, এটাও তো হতে পারে আগামী ২০৪৭ এ পাকিস্তান, বাংলাদেশ অখণ্ড ভারতের মধ্যে সংযোজিত হবে। অখণ্ড ভারত আগের মতো ফিরে আসতে পারে।’
ভারতে এর আগেও এমন মন্তব্য অনেক নেতারা করে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন। বিশেষ করে যাদের দু’য়ের বেশী সন্তান আছে, তাদের বিভিন্ন সুযোগ-সুবিধা কেড়ে নেয়ার বিষয়ে মন্তব্য করেন তারা।

(15)

Exit mobile version