Site icon changetv.press

পাকিস্তান আমাদের পরীক্ষিত ও বিশ্বস্ত বন্ধু: চায়না জেনারেল সু কিলিয়াং

Pakistan flag combined with china flag

এক বিবৃতিতে চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যান জেনারেল সু কিলিয়াং বলেছেন, পাকিস্তান আমাদের পরীক্ষিত ও বিশ্বস্ত বন্ধু । কাশ্মীর নিয়ে উত্তেজনার পরিপ্রেক্ষিতে তিনি এ বিবৃতি দিয়েছেন ।

ভারত শাসিত কাশ্মিরে বিদ্যমান পরিস্থিতি ও উত্তেজনার পরিপ্রেক্ষিতে একে অপরের সঙ্গে সামরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে চীন অত্যন্ত গুরুত্ব দিচ্ছে বলে জানান চায়না সামরিক বাহিনীর এই শীর্ষ কর্মকর্তা।

ক’দিন অোগে জেনারেল কিলিয়াং পাকিস্তানের সেনা সদরদপ্তর পরিদর্শন করেছেন। এ সময় চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যান ও পাকিস্তানের সেনাপ্রধান একান্ত বৈঠক করেন এবং কাশ্মির পরিস্থিতির পাশাপাশি দ্বিপক্ষীয় সামরিক সম্পর্ক ও সহযোগিতা জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন।

বিবৃতিতে আরো বলা হয়, পাকিস্তান হচ্ছে সময়ের পরিক্রমায় উত্তীর্ণ ও চীনের পরীক্ষিত বন্ধু।

জেনারেল সু কিলিয়াং জানান, পাকিস্তানকে সামরিক দিক দিয়ে আরও বেশি সক্ষম ও শক্তিশালী করে তোলার জন্য সহযোগিতা করবে চীন। তাছাড়া, চীন সর্বাত্মকভাবে পাকিস্তানের সঙ্গে রয়েছে বলে পুনর্ব্যক্ত করা হয়েছে বিবৃতিতে।

ভারত শাসিত কাশ্মির ইস্যুতে গত মাসে অনুষ্ঠিত জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকেও পাকিস্তানের প্রতি সমর্থন অব্যাহত রাখে বেইজিং।

(22)

Exit mobile version