Site icon changetv.press

পাকিস্তান অধিকৃত কাশ্মীর ভারতের অংশ: ভারতের পররাষ্ট্রমন্ত্রী

পাকিস্তান অধিকৃত কাশ্মীর ভারতের অংশ এবং একদিন নয়াদিল্লী ওই অংশ নিয়ন্ত্রণ করতে পারবে এমন আশা প্রকাশ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুব্রাহ্মনিয়াম জয়শঙ্কর। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ভারতের রাজধানী নয়াদিল্লীতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সূত্র বার্তা সংস্থা রয়টার্স ও এনডিটিভি।

কাশ্মীরের সবচেয়ে জনবহুল এলাকা কাশ্মীর উপত্যকা ভারতের শাসনাধীন, অপরদিকে কাশ্মীরের পশ্চিমাংশ পাকিস্তানের নিয়ন্ত্রণে। নিজেদের নিয়ন্ত্রিত ওই এলাকাকে পাকিস্তান ‘আজাদ কাশ্মীর’ বললেও নয়া দিল্লি ওই অংশটিকে ‘পাকিস্তান-অধিকৃত কাশ্মীর’ (পোক) বলে বর্ণনা করে থাকে।

সংবাদ সম্মেলনে জয়শঙ্কর বলেন, তাদের বিষয়ে আমাদের অবস্থান সব সময় অত্যন্ত পরিষ্কার আছে এবং থাকবে।  বলেন, পোক অধিকৃত কাশ্মীর ভারতের অংশ। আমরা আশা করি একদিন এই অংশ আমাদের নিয়ন্ত্রণাধীন হবে।

তিনি বলেন, জম্মু ও কাশ্মীর  সম্পর্কে মানুষ কী বলছে সে সম্পর্কে ‘উদ্বিগ্ন’ হওয়ার কোনো কারণ নেই– নিজেদের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের অবস্থান রয়েছে এবং থাকবে। বলেন, পাক অধিকৃত কাশ্মীর ভারতের অংশ। আমরা আশা করি একদিন এই অংশ আমাদের নিয়ন্ত্রণাধীন হবে।

এস জয়শঙ্কর বলেন, জম্মু ও কাশ্মীর নিয়ে মানুষ কী বলছে, তা নিয়ে উদ্বিগ্ন হবেন না, ১৯৭২ সাল থেকেই ভারতের অবস্থান পরিষ্কার। আমার ক্ষেত্রে, আমার অবস্থান থাকবে। মার্কিন কংগ্রেসের সঙ্গে আমি দীর্ঘদিন কাজ করেছি। তারা অনেক কিছু বলে, কারণ, মানুষ বিশেষ সদস্যদের কাছে যায় এবং যা বলার প্রয়োজন, সেটাই বলে।

তিনি বলেন, গোটা বিশ্বে আমায় দেখান, এমন একটি দেশ আছে কিনা, যারা বিদেশনীতি হিসেবে প্রতিবেশী দেশের বিরুদ্ধে সন্ত্রাসবাদের আশ্রয় নেয়।
গত মাসে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা অর্থাৎ ৩৭০ ধারা প্রত্যাহার এবং রাজ্যটিকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়। ভারতের এই পদক্ষেপের সমালোচনা করে পাকিস্তান।

(11)

Exit mobile version