Site icon changetv.press

পাকিস্তানে নিষিদ্ধ হতে যাচ্ছে যে ধর্মভিত্তিক রাজনৈতিক দল…

এক প্রতিবেদনে আরব নিউজ জানিয়েছে, সম্প্রতি আন্দোলনের নামে দুই পুলিশ সদস্যকে হত্যা, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা এবং জনসাধারণের জানমালের ক্ষতি করার অভিযোগে তেহরিক-ই লাব্বাইক পাকিস্তান (টিএলপি) নামে রাজনৈতিক দলটিকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা যায়, ইতিমধ্যে দেশটির মন্ত্রিসভায় দলটিকে নিষিদ্ধ করার প্রস্তাব উত্থাপন করা হয়েছে। উগ্রপন্থি আচরণের দায়ে পাকিস্তানের এই ধর্মীয় রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে যাচ্ছে সরকার।

গত সোমবার চরমপন্থী ইসলামিক দল টিএলপি নেতা সাদ হুসাইন রিজভীকে আটকের পর থেকেই বিক্ষোভ করছে দলটির কর্মীরা। লাহোরের পুলিশ প্রধান গোলাম মেহমুদ দোগার এক হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে বলেন, বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত দুই পুলিশ কর্মকর্তা মারা গেছেন, এছাড়া আহত হয়েছেন আরো ১২৫ জন।

(0)

Exit mobile version