Site icon changetv.press

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ পলাতক

সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ‘পলাতক’ ঘোষণা করেছে পাকিস্তান। জামিনের মেয়াদ বাড়ানোর জন্য জরুরি মেডিকেল রিপোর্ট জমা দেয়নি আদালতে, তাই এমন অভিযোগ করা হয়েছে।

তিনি গুরুতর অসুস্থ জানিয়ে গত নভেম্বরে লাহৌর হাইকোর্টে জামিনের আর্জি জানিয়েছিলেন শরিফ। জানিয়েছিলেন চিকিৎসার জন্য তাকে লন্ডনে যেতে হবে। আদালত শরিফের সেই আর্জি মেনে নিয়ে তাকে চার সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছিল। তারপর নভেম্বরেই লন্ডনে চলে যান শরিফ।

শরিফের চিকিৎসক জানিয়েছেন, তার মক্কেল প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ভুগছেন মাল্টি-ভেসেল করোনারি আর্টারি ডিজিজ ও মাইয়োকার্ডিয়ামে। তার জন্য তার অস্ত্রোপচারের প্রয়োজন। তাই শরিফের জামিনের মেয়াদ বাড়ানো দরকার। তার জন্য শরিফকে মেডিকেল রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল। কিন্তু শরিফের তরফে সেই মেডিকেল রিপোর্ট এখনও জমা পড়েনি। তাই পাক সরকার এবার আদালতে শরিফের জামিনের আর্জির বিরোধিতার সিদ্ধান্ত নিয়েছে বলে পাক দৈনিকটি জানিয়েছে। তার আগে শরিফকে ‘পলাতক’ ঘোষণা করা হয়েছে।

প্রধানমন্ত্রী ইমরান খানের সভাপতিত্বে ইসলামাবাদে ক্যাবিনেট পর্যায়ের বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পাক দৈনিকটির খবর।

ফিরদৌস পাক দৈনিকটিকে বলছেন, শরিফ লন্ডনের কোনও হাসপাতালের মেডিকেল রিপোর্ট জমা দিতে পারেননি। তার চিকিৎসক যে মেডিকেল সার্টিফিকেট পাঠিয়েছেন, মেডিকেল বোর্ড তা খারিজ করে দিয়েছে। এর পরেই সরকার তাকে পলাতক ঘোষণা করেছে।

সুত্রঃ দ্য ডন

(17)

Exit mobile version