Site icon changetv.press

পাকিস্তানি সেনার গুলিতে নিহত ভারতীয় সেনা

দীর্ঘদিন ধরে জম্মু-কাশ্মির নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে চলছে উত্তেজনা | এ উত্তেজনা এখনো চলছে , মানবেতর জীবনযাপন করছে ওখানকার    সাধারণ মানুষ ।

এরই মধ্যে দেখা দিয়েছে উত্তেজনা |  এবার পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে ভারতের এক সেনা নিহত হয়েছে।

ভারতীয় গণমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়, শুক্রবার সকালে জম্মু-কাশ্মিরের পুঞ্চ জেলার ঘাটি সেক্টরে পাকিস্তানি সেনারা গুলি চালায় এবং গোলাবর্ষণ করে। এতে ভারতীয় এক সেনা নিহত হয়।

এর আগে বুধবার আন্তর্জাতিক সীমান্তের কাঠুয়া জেলায় পাক সেনাবাহিনীর গোলাগুলিতে সেখানকার বেশ কিছু বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়।

গত সেপ্টেম্বরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছিলেন, চলতি বছর পাকিস্তানি সেনারা দুই হাজারের বেশি বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এতে ভারতের ২১ জন নিহত হয়েছে।

সুত্রঃ ওয়ান ইন্ডিয়া

(21)

Exit mobile version