Site icon changetv.press

পাকিস্তানকে ৭ দিনের মধ্যে ধুলোয় মেশাতে পারি: মোদী

পাকিস্তানকে ৭ থেকে ১০ দিনের মধ্যে ধুলোয় মেশাতে পারেন ভারতের সেনাবাহিনী। এমনটিই মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) নয়াদিল্লিতে জাতীয় সমর শিক্ষার্থী বাহিনীর (এনসিসি) এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় মোদি এ মন্তব্য করেন।

এসময় মোদী বলেন, প্রতিবেশী দেশ (পাকিস্তান) তিনটি যুদ্ধ হেরেছে। পাকিস্তানকে কুপোকাত করতে ৭/১০ দিনের বেশি সময় নেয় না ভারতের সেনা। কিন্তু দশকের পর দশক ধরে ‘ছায়াযুদ্ধ’ চালিয়ে এসেছে তারা। আগে সেনাবাহিনীকে অভিযানের অনুমতি দেওয়া হতো না। আমাদের সময় সার্জিক্যাল স্ট্রাইক, বিমান হানা হয়েছে।

মোদীর দাবি, স্বাধীনতার পর থেকেই জম্মু-কাশ্মীরে সমস্যা রয়েছে। কয়েকটি পরিবার ও রাজনৈতিক দল উপত্যকার ইস্যুগুলোকে জিইয়ে রেখেছে। তার ফল হিসেবে সন্ত্রাসবাদ মাথা চাড়া দিয়ে উঠেছে। বছরের পর বছর ধরে হাজার হাজার নিরাপরাধ মানুষ প্রাণ হারিয়েছেন।  বাসিন্দাদের কাশ্মীর ছাড়তে বাধ্য করা হয়েছে। বর্তমান সরকার কয়েক দশক ধরে চলে আসা এই সমস্যাগুলোর সমাধানের চেষ্টা করতে চায়।

(12)

Exit mobile version