Site icon changetv.press

পরীমণির সুবিচার চায় পরিচালক সমিতি

অভিনেত্রী পরীমণির পাশে দাঁড়ায়নি তার নিজের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। তবে পরীমণির মুক্তি চেয়ে বিবৃতি দিয়েছে চলচ্চিত্র পরিচালক সমিতি। সোমবার সংগঠনটির প্যাডে এ বিবৃতি পাঠানো হয়।

আরো বলা হয়, ‘আমরা সমিতিগতভাবে পরিষ্কার জানাতে চাই, পরীমণি আমাদের প্রিয় শিল্পী। তার গ্রেফতারের বাড়াবাড়ি করা হয়েছে। জামিন পেলে তিনি পালিয়ে যাবেন বলে একজন আইনজীবী পত্রিকায় যে মন্তব্য করেছেন, তা সঠিক নয়। পরীমণি আমাদের দেশের জনপ্রিয় শিল্পী। তিনি যে মামলার আসামি তাতে তাকে জামিন দিয়ে এটি পরিচালনা হতে পারে। তিনি দোষী, নাকি নির্দোষ তা আদলতে প্রমাণ হবে। কিন্তু জামিন পাওয়ার আইনি এখতিয়ার পরীর আছে। সুতরাং আমরা মনে করি, পরীমণিকে অবিলম্বে জামিন দিয়ে সত্য-মিথ্যা প্রমাণের সুযোগ দেয়া হোক। পরীর প্রতি সুবিচার হোক।’

(0)

Exit mobile version