Site icon changetv.press

পরীক্ষা শুরুর আগেরদিন সাগরে প্রাণ গেল জেএসসি পরীক্ষার্থীর

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে সাকিরুল আলম হৃদয় (১৫) নামে এক শিক্ষার্থী প্রাণ হারিয়েছে। সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে শুক্রবার (১ নভেম্বর) সাড়ে ১২ টার দিকে সাগর থেকে হৃদয়কে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। হৃদয় কক্সবাজার শহরের পৌরসভার ৯ নং ওয়ার্ড বাদশা ঘোনা এলাকার মো. শাহাজাহানের ছেলে এবং স্থানীয় পৌর-প্রিপ্যারেটরি উচ্চ বিদ্যলয় থেকে এবারের (২ নভেম্বর) জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার্থী।

সৈকতে পর্যটক সেবায় নিয়োজিত বীচ কর্মীর ইনচার্জ মো. খোরশেদ বলেন, বেলা ১২ টার দিকে হৃদয় ও তার এক বন্ধু মিলে সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করতে নামেন। ওই সময় স্রোতের টানে কিছু দূর ভেসে যায় হৃদয়। ভেসে যাওয়ার বিষয়টি আঁচ করতে পেরে লাইভ গার্ড ও বীচ কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মারা যাওয়ার বিষয়টি জানান।

হৃদয়ের মামা মো. ছাদেক জানান, তার ভাগিনা এবারের জেএসসি পরীক্ষার্থী। শনিবার (২ নভেম্বর) পরীক্ষা শুরু। কিন্তু পরীক্ষার একদিন আগে তার মৃত্যু হয়েছে। পরীক্ষা আর দেওয়া হলো না তার।

(9)

Exit mobile version