Site icon changetv.press

পরবর্তী সিনেমায় শাকিব খান ও বুবলির জুটি আর থাকছেনা

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে চিত্রনায়িকা শবনম বুবলির ব্যক্তিগত সম্পর্কের অবনতি হয়েছে। গেল কয়েকমাস ধরে ঢাকার সিনেমা পাড়ায় এই গুঞ্জন যেন ওপেন সিকরেট। এমনকি সবশেষ শাকিব খানের প্রযোজনায় মুক্তি পাওয়া ‘বীর’ সিনেমার প্রচারেও দেখা যায়নি এই চিত্রনায়িকাকে।

সম্পর্কের অবনতির গুঞ্জনের মাঝে নতুন খবর হলো, শাকিব খানের নায়িকা হিসাবে চূড়ান্ত হওয়া ‘প্রিয়তমা’ সিনেমা থেকে বাদ পড়তে যাচ্ছেন শবনম বুবলি। সম্প্রতি আমেরিকা থেকে গণমাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন সিনেমাটির পরিচালক হিমেল আশরাফ।

তিনি জানিয়েছেন, আমি আমেরিকায় এসেছি ফিল্ম নিয়ে পড়তে। আমার সঙ্গে ‘প্রিয়তমা’ সিনেমা নিয়ে শাকিব ভাই নিয়মিতই যোগাযোগ করছেন। সিনেমাটি অবশ্যই নির্মিত হবে, তবে গল্পে কিছু পরিবর্তন এনেছি। ফলে আগে চূড়ান্ত হওয়া নায়িকা শবনম বুবলির না থাকার সম্ভাবনাই বেশি, নতুন কোনো অভিনেত্রীকে নেওয়া হবে।

(0)

Exit mobile version