Site icon changetv.press

পদ্মা সেতুতে ৩ হাজার টনের ১৯ তম স্প্যান বসবে আজ

পদ্মা সেতুতে ১৯ তম স্প্যান বসবে আজ । ধূসর রঙের ১৫০ মিটার দৈর্ঘ্যের তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি বসানোর মধ্য দিয়ে পদ্মা সেতুর মোট দুই হাজার ৮৫০ মিটার দৃশ্যমান হবে ।

জানা যায়, চলতি মাসের মধ্যেই মাওয়া ও জাজিরা প্রান্তে সেতুর ৩-এফ স্প্যান বসানোর সিডিউল রয়েছে। দেশে আসা ৩৩টি স্প্যানের মধ্যে মোট ১৮টি স্পেন বসানো হয়েছে। এর মধ্যে প্রস্তুত রয়েছে পাঁচটি ও বাকি থাকবে ১০টি স্প্যান।

পদ্মা সেতুর উপসহকারী প্রকৌশলী মুরাদ মিয়া জানান, সব কিছু ঠিকঠাক থাকলে সকালে মাওয়ার কন্সট্রাকশন ইয়ার্ড-১ থেকে ৬০০ টন ধারণ ক্ষমতার তিয়ান-ই ভাসমান ক্রেনে করে ২১ ও ২২ নম্বর পিলারের কাছে ১৯তম স্প্যানটি বসানোর কথা রয়েছে। ১৭তম স্প্যান বসানোর মাত্র ১৪ দিনের মাথায় বসানো হয় সেতুর ১৮তম স্প্যান। এর মাত্র এক সপ্তাহের ব্যবধানে বসানো হবে ১৯তম স্প্যান।

চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেড বৃহত্তর এ প্রকল্পটির কাজ করছে । ২০১৪ সালের ডিসেম্বর মাসে সেতুর কাজ শুরু করা হয়। ৬.১৫০ কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল সেতুটি কংক্রিট ও স্টিল দিয়ে নির্মাণ করা হচ্ছে ।

 

(10)

Exit mobile version