Site icon changetv.press

পদত্যাগ করবেন ইরাকের প্রধানমন্ত্রী আব্দুল মাহদি

সম্প্রতি চলমান গণবিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগের ঘোষণা দিলেন ইরাকের প্রধানমন্ত্রী আদেল আব্দুল-মাহদি।

তবে কবে পদত্যাগ করবেন তা স্পষ্ট করেননি তিনি। শুক্রবার এক লিখিত বিবৃতিতে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী। আগামী রবিবার এ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য জরুরি ভিত্তিতে সংসদ বসবে।

পদত্যাগের এ ঘোষণার পর নাচ-গান ও উল্লাসের মাধ্যমে স্বাগত জানিয়েছেন বিক্ষোভকারীরা। তারা এটিকে বিক্ষোভকালে শহীদদের ও গণমানুষের বিজয় বলে অভিহিত করেছেন। এর আগে এদিন জুম্মার নামাজকালে দেশটির জ্যেষ্ঠ শিয়া নেতা আয়াতোল্লাহ আলী আল সিস্তানি গণবিক্ষোভ নিরসনে সংসদ সদস্যদের ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর প্রতি অনাস্থা প্রস্তাব আনার কথা পুনর্বিবেচনার আহ্বান জানান। এর আগেও তিনি এ আহ্বান জানিয়েছিলেন। ধর্মীয় নেতার ওই ইচ্ছা প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই আদেল আব্দুল-মাহদি পদত্যাগের ঘোষণা করেন।

(0)

Exit mobile version