Site icon changetv.press

নোয়াখালী সরকারি কলেজের ছাত্রী ধর্ষণের শিকার

নোয়াখালী সরকারি কলেজের একাদশ শ্রেণীর এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেফতার হয়েছে অভিযুক্ত ধর্ষক।

সুধারাম থানার ওসি নবীর হোসেন বলেন, শনিবার বিকালে ওই ছাত্রীর বোন মামলাটি করেন। মামলায় তিনি উল্লেখ করেন, শনিবার সকালে অরুন স্কুলের পাশ দিয়ে তার বোন কলেজে যাওয়ার সময় ওই স্কুলের পিয়ন রাজু তাকে জোর করে একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে।

পরে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে সুধারাম থানায় শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা রেকর্ড করা হয়েছে।

ওসি আরও বলেন, পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযুক্ত রাজুকে গ্রেফতার করেছে।

(16)

Exit mobile version