Site icon changetv.press

নোয়াখালীতে বন্দুকযুদ্ধে ১৬ মামলার আসামি নিহত

নোয়াখালীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১৬ মামলার আসামি মনির উদ্দিন ওরফে কসাই মনির নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার রাত ২টার দিকে চাটখিল উপজেলার হাটপুকুরিয়ার ধর্মপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহত মনির উদ্দিন এলাকার শীর্ষ সন্ত্রাসী ও চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে থানায় ১৬টি মামলা রয়েছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, এলাকার চিহ্নিত মাদক কারবারি ও সন্ত্রাসী মনিরকে রবিবার গ্রেফতার করা হয়।পরে তার দেয়া তথ্যমতে, অস্ত্র ও মাদক উদ্ধারে রাতে উপজেলার হাটপুকুরিয়ার ধর্মপুর এলাকার গনি মিয়ার বাড়িতে গেলে তার সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় নিজ বাহিনীর বন্দুকের গুলিতে মনির উদ্দিন নিহত হন। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশীয় এলজি, ৪ রাউন্ড গুলি, ছোরা ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করে।

তিনি আরও জানান, নিহত মনিরের বিরুদ্ধে ১৬ মামলা রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

(12)

Exit mobile version