Site icon changetv.press

নেপালে বন্যার ভয়াল থাবা : মৃত্যু ৪০

ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। এছাড়া এতে ঘরছাড়া হয়েছে হাজার হাজার মানুষ। দেশটির কর্মকর্তারা শনিবার এই তথ্য জানান।

এছাড়া এর পার্শ্ববর্তী কাশকি জেলায় ৭ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানান। এবং জাজারকট জেলায় আরও ৭ জন বন্যা ও ভূমিধসের কবলে প্রাণ হারান। গুলমি, লামজাং এবনফ সিন্ধুপালচৌকে মারা যায় ৬ জন।

দেশটির সিনিয়র পুলিশ কর্মকর্তা কিশোর শ্রেষ্ঠ বলেন, আমরা নিখোঁজ ৮ জনকে উদ্ধারে এখনো খুঁজছি।

(0)

Exit mobile version