Site icon changetv.press

নেপালের নদীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ১৭ জন নিহত

রোববার নেপালের একটি যাত্রীবোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে ৭ শিশুসহ ১৭ জন নিহত হয়েছে।

বাসটি সিন্ধুপালচৌক জেলা থেকে রাজধানী কাঠমাণ্ডু আসার পথে নিয়ন্ত্রণ হারালে ওই হতাহতের ঘটনা ঘটে বলে জানা যায়।

বাসটি নদীতে পড়ে প্রায় ৫০ মিটার গভীরে তলিয়ে যায়। অতিরিক্ত যাত্রীবোঝাই বাসটির অর্ধশতাধিক আরোহী আহত হয়েছে বলে জানা গেছে। এছাড়াও পুলিশের সঙ্গে স্থানীয় লোকজন এবং সেনা বাহিনীও উদ্ধার অভিযানে নেমেছে। এখনো কয়েকজন নিখোঁজ আছে বলে জানিয়েছে পুলিশ।

(1)

Exit mobile version