Site icon changetv.press

নুসরাত হত্যা মামলার রায় প্রসঙ্গে যা বললেন কাদের

নুসরাত হত্যা মামলার রায় দ্রুত ঘোষণা করায় সরকারের পক্ষ থেকে স্বস্তি প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, রায় নিয়ে কোনো বিরূপ প্রতিক্রিয়া না থাকাও স্বস্তিদায়ক।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নুসরাত হত্যা মামলার রায় হয়েছে। ১৬ জনের ফাঁসি হয়েছে। দ্রুততার মধ্যে বিচারকার্য সম্পন্ন হয়েছে। এজন্য সরকারের পক্ষ থেকে আমরা স্বস্তি প্রকাশ করছি। রায় নিয়েও কোনো বিরূপ প্রতিক্রিয়া হয়নি।

(10)

Exit mobile version