Site icon changetv.press

নিহত ২৬ বাংলাদেশির মরদেহ লিবিয়ায় দাফন

লিবিয়ায় নিহত ২৬ বাংলাদেশিকে সেখানকার মিজদাহ শহরে দাফন করা হয়েছে। স্থানীয় একাধিক বাংলাদেশি এ তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, মিজদাহ’র হাসপাতালে লাশ সংরক্ষণের কোনো ব্যবস্থা নেই। এ কারণে মরদেহগুলো পঁচে গন্ধ হয়ে যাচ্ছিল। হাসপাতাল কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে লাশগুলো দাফন করে।

যুদ্ধাবস্থা চলমান থাকায় এবং হামলাকারী লিবিয়ান ওই গোষ্ঠী চরম বিক্ষুব্ধ হয়ে থাকায় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা সেখানে যেতে পারেননি।

এদিকে বেনগাজীর বাংলাদেশ কমিউনিটির সাধারণ সম্পাদক ওমর ফারুক বলেন, ‘লিবিয়ার দক্ষিণাঞ্চলের অবস্থা ভালো নয়। পরিস্থিতি এত খারাপ যে, এখনও অক্ষত অবস্থায় পালাতে সক্ষম হওয়া বাংলাদেশিকে উদ্ধার করা সম্ভব হয়নি।’

(0)

Exit mobile version