Site icon changetv.press

নির্বাচিত হলে ভাড়াটিয়াদের স্বার্থ রক্ষায় কাজ করব: ডাঃ শাহাদাত

চট্টগ্রাম সিটি নির্বাচনে জয়ী হলে ভাড়াটিয়াদের স্বার্থ রক্ষায় কাজ করবেন বলে জানিয়েছেন বিএনপির মেয়র প্রাথী ডাঃ শাহাদাত হোসেন।

আজ নগরীর ৩৮ নং দ‌ক্ষিণ মধ্যম হালিশহর ওয়া‌র্ডে গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

ডাঃ শাহাদাত হোসেন বলেন, নগরীর ভোটারদের মাঝে ৬০ শতাংশ ভাড়াটিয়া। গণপরিবহন উন্নত ও পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা করা জন্য এক বার সুযোগ চান বিএনপির এই মেয়র প্রার্থী।

তিনি ওয়ার্ডবাসীদের উদ্দেশ্যে বলেন, আমি নির্বাচিত হলে সিটির উন্নয়নের জন্য মহাপরিকল্পনা গ্রহণ করব। জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেয়া হবে। আপনারা ধ‌া‌নের শীষ মার্কায় ভোট দিয়ে আপনা‌দের পিতা নয়, সেবক নির্বা‌চিত করুন। আ‌মি আপনা‌দের সেবক হ‌য়ে সুখ দু‌ঃখে পা‌শে থাক‌বো। আমি আপনাদের সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজমুক্ত চট্টগ্রাম উপহার দেব।

এসময় বিএন‌পির কেন্দ্রীয় সাংগঠ‌নিক সম্পাদক মাহাবু‌বের রহমান শামীম চট্টগ্রাম মহানগর বিএন‌পির সাধারণ সম্পাদক আবুল হা‌শেম বক্কর, সি‌নিয়র সহ সভাপ‌তি আবু সু‌ফিয়ান, সহ সভাপ‌তি আলহাজ্ব এম এ আাজজ, ই‌ঞ্জি‌নিয়ার বেল‌য়েত হো‌সেন প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন।

(15)

Exit mobile version