Site icon changetv.press

নিজ বাসায় শীর্ষ গোয়েন্দা কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ

ইউক্রেনের এক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তার লাশ দেশটির মধ্যাঞ্চলে তার নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে।

দেশটির বিচারকের কার্যালয় থেকে রোববার এ তথ্য জানানো হয়। খবর আরব নিউজের।

ইউক্রেনের এক শীর্ষ ওই গোয়েন্দা কর্মকর্তার নাম অলেকজান্দার নাকোনেচনি। তার স্ত্রী জানান, গুলিবিদ্ধ অবস্থায় ক্রপিভিনিৎস্কি শহরে তাদের নিজ অ্যাপার্টমেন্টে গুলিবিদ্ধ অবস্থায় তিনি স্বামীর মরদেহ পড়ে থাকতে দেখেন।

তার স্ত্রী আরও জানান, শনিবার ভোরে তিনি গোলাগুলির শব্দ পেয়ে স্বামীকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন।

এ ব্যাপারে তদন্তে নেমেছে ইউক্রেনের পুলিশ। নিহত অলেকজান্দার নাকোনেচনি একটি অঞ্চলের গোয়েন্দাপ্রধান ছিলেন।

(0)

Exit mobile version