সাভারের আশুলিয়ায় নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে আশুলিয়ার বুড়িবাজার এলাকায় থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- বাগেরহাটের কুলাদাইল গ্রামের মৃত মোস্তফা পাইকের ছেলে পারভেজ হোসেন সোহাগ (২৬) ও তার স্ত্রী সাদিয়া আক্তার ( ২৩)। সোহাগ নতুন ডিইপিজেডে অপারেটর হিসেবে কাজ করতেন আর সাদিয়া ছিলেন গৃহিণী। খুলনার রূপসা থানার ময়ইহাটি গ্রামের মনু মিয়ার মেয়ে সাদিয়া।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই দম্পতি আত্মহত্যা করেছেন।
(15)

